Friday, June 21, 2024

আদিম ধুলো

বদলে যাওয়া আদিম ধুলো
রোদ পাহারায় কে খোঁজ রাখে,
মন কেমনের বরফ গলে
অপেক্ষারা গল্প আঁকে।
এই আকাশে মিলিয়ে যাওয়ার
ইচ্ছেরা খুব বদমেজাজি,
মুক্তি ভেজা মেঘের ডানায়
হারিয়ে যেতে আমিও রাজি।

No comments:

Post a Comment