তোমার প্রথম চুম্বনের জীবাশ্ম লেগে ছিল ঠোঁটে
ধুয়ে ফেলেছি, মুছে ফেলেছি সেই দাগ,
তবু ভালোবেসে মুছতে পারিনা জানো
তোমার রেখে যাওয়া পুরনো আঘাত।
যন্ত্রণা বলে কিছু নেই আর
সবই ভাবি এ মনের ভুল,
আলগা হাতের স্পর্শ লাগছে ভারী
তুমি কেন ছোঁয়ালে আঙুল?
Fainted Speeches
Words can't fly but they can travel from heart to heart.
Saturday, July 4, 2026
তুমি সত্যি বলে দিলে মুখ ফস্কে
তুমি সত্যি বলে দিলে মুখ ফস্কে,
আমি মেনে নিলাম, জানি কিচ্ছু বলার নেই।
বিরক্তি লেগে থাকে ঠোঁটে,
তবু সব ছেড়ে আমি পড়ে আছি তোমাতেই।
কেউ নেই, কোনও অভিযোগ নেই আমার,
ধূসর রাত্রে কেঁদে ওঠা ভুলে গেছি সেই কবেই,
তুমি থেকে যেতে পারতে না হয়,
আমি তো রয়ে গেলাম তবুও সব মেনে এভাবেই।
আমি মেনে নিলাম, জানি কিচ্ছু বলার নেই।
বিরক্তি লেগে থাকে ঠোঁটে,
তবু সব ছেড়ে আমি পড়ে আছি তোমাতেই।
কেউ নেই, কোনও অভিযোগ নেই আমার,
ধূসর রাত্রে কেঁদে ওঠা ভুলে গেছি সেই কবেই,
তুমি থেকে যেতে পারতে না হয়,
আমি তো রয়ে গেলাম তবুও সব মেনে এভাবেই।
তুমি কি চলে যেতে চাও? - গান
তুমি কি চলে যেতে চাও?
ভুলে যেতে চাও আমাকে?
বলো আমি সরে যাবো,
কখনও আসবো না এখানে।
তুমি কি চলে যেতে চাও?
এতোদিন এতো রাত জুড়ে পাগলামি,
কখনও থেমে যাওয়া আঙুলের বেইমানী,
সব ভুলে যাবে, থেমে যাবে আবার,
তাই কল্পনা থেকে নেই কিছু ভাবার,
যেতে চাইলে চলে যেও অনায়াসে,
ডাকবো না পিছু আর মৃত অভ্যাসে।
তুমি কি থেকে যেতে চাও?
রেখে দিতে চাও আমাকে?
না গো আমি চলে যাবো,
কখনও আসবো না এখানে।
তুমি কি থেকে যেতে চাও?
এতোদিন এতো রাত জুড়ে পাগলামি,
কখনও থেমে যাওয়া আঙুলের বেইমানী,
সব ভুলে যাবে, থেমে যাবে আবার,
তাই কল্পনা থেকে নেই কিছু ভাবার,
যেতে চাইলে চলে যেও অনায়াসে,
ডাকবো না পিছু আর মৃত অভ্যাসে।
Friday, December 19, 2025
বিক্ষিপ্ত পাথর
আলো ফুরিয়ে আসে এই বিক্ষিপ্ত পাথরে,
ফেরার পথে মুছে যায় ধুলো,
এখানে হারিয়ে যাওয়া সহজ অনেক
চাঁদ ছুঁয়ে গেছে ঘুমন্ত বাড়ি গুলো।
ফেরার পথে মুছে যায় ধুলো,
এখানে হারিয়ে যাওয়া সহজ অনেক
চাঁদ ছুঁয়ে গেছে ঘুমন্ত বাড়ি গুলো।
Wednesday, July 9, 2025
প্রেমে পড়বে না জানি
এ চোখে বর্ষা জমে রাতে,
খুব মন খারাপের ধাতে
আমি উঠে যাই হেঁটে
মেঘ গুনবো বলে।
সেখানে পাইনা তোমায়,
মুছে বৃষ্টি এক কোণায়
সমগ্র স্মৃতি ঘেঁটে
ফিরে আসি চলে।
এ শহরে দাও ডুব খানি,
প্রেমে পড়বে না জানি
তবুও পেন্সিলে আঁকিবুঁকি,
আমি মন কেমনে থাকি।
সময়ে ভেসে যায় স্মৃতি,
নিরাকার সে আকৃতি
বুকে জমে থাকা অনুভূতি,
সময় এখনও অনেক বাকি।
খুব মন খারাপের ধাতে
আমি উঠে যাই হেঁটে
মেঘ গুনবো বলে।
সেখানে পাইনা তোমায়,
মুছে বৃষ্টি এক কোণায়
সমগ্র স্মৃতি ঘেঁটে
ফিরে আসি চলে।
এ শহরে দাও ডুব খানি,
প্রেমে পড়বে না জানি
তবুও পেন্সিলে আঁকিবুঁকি,
আমি মন কেমনে থাকি।
সময়ে ভেসে যায় স্মৃতি,
নিরাকার সে আকৃতি
বুকে জমে থাকা অনুভূতি,
সময় এখনও অনেক বাকি।
Saturday, June 14, 2025
কেন ঝিনুকে কাটলি পা?
কেন ঝিনুকে কাটলি পা?
আর হাওয়াতে ভাসালি মন?
সমুদ্রের উড়ে আসা বালি
আর হাওয়াতে ভাসালি মন?
সমুদ্রের উড়ে আসা বালি
গায়ে লেগে থাকে কতক্ষণ!
যেদিন আলতো হাতের আদর
মুছে দেয় তোর মনের ঝড়,
সেই কালবৈশাখী রাতে
আরও কেউ হয়তো হারিয়েছে তার ঘর।
সন্ধ্যা হাওয়াতে পাশাপাশি দুটো মন
গায়ে গা ঠেকিয়ে ঠোঁটে লেগে থাকা রঙ,
গোপনে দাগ কেটে যায় অনেক,
বন্দরে জাহাজ থামে, স্মৃতিতে ধরে জং।
Tuesday, March 11, 2025
কোনও অন্য এক সকাল
কোনও অন্য এক সকাল,
ঠোঁটে অন্য কোনও নাম,
বসন্ত বয়ে যায় শুধু বয়ে যায়
মৃত পলাশ খোঁজে রঙ।
যদি পাতা ঝরা কিছু গান,
সাথে সম্পর্কের আড়াল,
শেষ বিকেলের মেঘে রঙ খুঁজে পায়
সে রঙে নূতনের আহ্বান।
ঠোঁটে অন্য কোনও নাম,
বসন্ত বয়ে যায় শুধু বয়ে যায়
মৃত পলাশ খোঁজে রঙ।
যদি পাতা ঝরা কিছু গান,
সাথে সম্পর্কের আড়াল,
শেষ বিকেলের মেঘে রঙ খুঁজে পায়
সে রঙে নূতনের আহ্বান।
Subscribe to:
Posts (Atom)