Thursday, November 3, 2016

সন্ধান

হালকা আদর, ঘুমের চাদর
স্বপ্নে ভাসো তুমিও,
ভিড়ের মাঝে, সুখের খোঁজে
বদলে গেছি আমিও।

Monday, October 31, 2016

প্রায়োরিটি

তোমার সময় হারিয়ে যায়, ক্ষীণ হয়ে যায় অবসরের স্মৃতি,
নতুনেরা এই ভিড়ে হাত বাড়ায়, কমে যায় আমার প্রায়োরিটি।

Saturday, October 29, 2016

আমার বদলে যাওয়া

তোর উঠোনে আলোর রঙ ছড়িয়ে থাক,
শুকনো দেওয়ালের গায়ে বারুদের গন্ধ মেখে
লিখে রাখা থাকুক আমার উৎসবের দিনগুলো,
আমার তো ফিরে আসার কথা ছিল
অন্য কোনও মনের সন্ধানে।
তবু জল গড়িয়ে মিশে যায় ঢুসরে,
সাদা কালো চোখে চশমার প্রয়োজন পড়ে,
আমার রাস্তা বদলে যায়
যেখানে তোর ছায়া ঘুরতে আসেনি কখনও
আমিও বদলে যেতে ভালোবাসি প্রতিটি ফোঁটায়।

Friday, October 28, 2016

ঠিকানা

তোমার আকাশে হারিয়ে গেছি, আমিও জানি নেই আমি,
তোমার বাতাসে স্বপ্ন বেচি, অন্য কোথাও যাও তুমি।

ফেরা

সাঁঝের আলোয় হাঁটবো আমি, তোর কথা আর মাখবো না,
অন্য পথে হাঁটবি জানি, তোর ঘুমে আর আসবো না।

অন্য আলো

আমার কথা তুই শুনবি কেন, আমার শব্দে সময় ক্ষয়,
তোর আকাশে অন্য আলো, সাজানো তোর অভিনয়।

ভাঙন

তোর চোখের নালিশ, ক্লান্ত বালিশ, আমার শরীর ভীষন জ্বর,
অভিমান খুব, শব্দের স্তূপ, ভাঙছে গড়ছে আমার ঘর।