Saturday, December 10, 2016

প্রেমের শহর কলকাতা

আঁধার নামছে শহর জুড়ে
গলির মোড়ে ফুটপাথে,
জমছে ট্র্যাফিক রাস্তা ঘিরে
ক্লান্ত হাতের উত্তাপে।
আজব শহর আলোর মেলায়
পায়ের গুঁতোয় পথ চলা,
ক্লান্ত রাতে মাতছে খেলায়
প্রেমের শহর কলকাতা।

No comments:

Post a Comment