Wednesday, June 1, 2016

বিরহ

তুমি জানো মাঝরাতে আমার আজকাল জ্বর আসে?
দিন শেষে আমার শরীরেও রাত হয়।
আমাদের বদলে যাওয়ার স্বপ্নগুলো এখনো আমার চোখে ভাসে,
সবই তো আসলে সাজানো একটা অভিনয়।

জলছবি

ক্লান্ত শরীরে আজ ক্ষীণ হয়ে আসে রোদ,
বিকেল নামলে শুরু সূর্যের অবরোধ...

Wednesday, May 11, 2016

স্বপ্নঘোর

মাঝ রাতে একা জেগে থাকে শত আশা নিয়ে বেঁচে থাকা দুই চোখ, কিছু বিষাক্ত পোকামাকড় স্বপ্নগুলোকে কুঁড়ে খেয়ে ফেলে আর চোখের কিনারে কিছু চোরাবালি ও নোনাজলের ছিটা দিয়ে চলে যায়।

ফিরে যাওয়া

মনের অস্তিত্ব মিলিয়ে গেছে ছায়াপথের ভিড়ে,
পরে আছে কেবল একলা এই শরীর।
দেখে এসো আমার চিতা জ্বলছে প্রানহীন কোন নদীর তীরে,
অন্ধকারটা আজ একটু বেশিই গভীর।

Monday, April 11, 2016

প্রাক্তন

পড়ার ব্যাচে এক কোনায় বসে যেদিন
প্রেমের সূত্রপাত,
প্রথম দেওয়া চিঠিটাও সেদিন
বদলায়নি কোন হাত।

ঘুমন্ত শহরের একলা রাতে
প্রেমের সাক্ষী ছিল দুটি টেলিফোন,
ফেলে আসা সেই সময়ের সাথে
সবকিছুই আজ প্রাক্তন।

ফুটপাথে হাঁটা ক্লান্ত বিকেলের যখন
বুক চিরে নেমে এসেছিল রাত,
জ্যোৎস্না আলোয় স্ট্রান্ডে বসে তখন
সযত্নে ধরেছিলাম তোর হাত।

একলা বিকেলে কবিতা লিখে
দিয়েছিলাম তোকে আমার মন,
কাগজের ভিড়ে কিছু প্রশ্ন রেখে
হয়ে গেছি আজ তোর প্রাক্তন।

Wednesday, March 23, 2016

রঙহীন বসন্ত

এই বসন্তের সমস্ত রঙ আমি শরীর থেকে ত্যাগ করে দিয়েছি অন্য স্বপ্নগুলোকে রঙিন করে তোলার জন্য। আজ থেকে প্রত্যেকের জীবনের মুহূর্তগুলো হয়ে উঠুক আরও বেশি রঙিন, আরও বেশি সুন্দর। কিন্তু এই বসন্ত আজ পারবে না আমাকে রঙিন করে তুলতে, কারণ আমার শরীরের গভীরে মিশে আছে অনেক ক্ষতচিহ্ন, অনেক কালো দাগ, সেই দাগ মুহূর্তে শুষে নেবে সমস্ত রঙকে আর উপহার হিসেবে আমাকে ফিরিয়ে দেবে এক শুষ্ক অনুভূতি। প্রতিটা হৃদস্পন্দনে আমার শরীর থেকে বেড়িয়ে আসবে উষ্ণ কিছু নিঃশ্বাস, যারা নিমেষে গ্রাস করে নিতে পারে রঙিন হাতের আদরে জড়ানো আদ্রতাকে। কালারব্লাইন্ড হয়ে চিনে নেবো সাদা আর কালোর দূরত্বকে, সময়ের ব্যাবধানে ধূসর কুয়াশা নেমে আসবে আমার জীবনে সেই দূরত্বকে মুছে ফেলার জন্য। এভাবেই রঙিন স্বপ্নগুলো ঢাকা পড়ে যাবে এক ধূসর চাদরের তলায়, আর প্রস্তুতি নেবে ভবিষ্যতের কোনও এক বসন্ত দিনে আরও একবার মাথা তুলে দাঁড়াবার জন্য। ততদিন আমার এই শরীর রঙহীন হয়ে থাকবে।