Thursday, November 1, 2018

প্রেমের পরিসর

স্বাধীন দু'চোখ চায় তাকিয়ে থাকতে
তোর নালিশ জমা ঠোঁটের আদলে,
আমি জানি ভীষণ অভিমান জমে
তোর চোখের কোণের ভেজা কাজলে।
এভাবেই প্রেম বাড়ে প্রতি ভোরে
তোকে ঘিরে শীতের নরম রোদের আদরে,
কখনও বা রাত্রি ভাঙা ঘুমের আলিঙ্গন
আবার কখনও ভালোবাসার উষ্ণ চাদরে।
বেড়ে উঠুক আমাদের প্রেম মিথোজীবী হয়ে,
ভরে যাক সমস্ত শূন্যতার করিডর,
রাত্রের শহর ভরে উঠুক কাঁচা আলোয় ভিজে
প্রসন্ন হোক আমাদের প্রেমের পরিসর।

Thursday, October 25, 2018

ডাক

বহুবার চেনা অচেনার ভিড়ে
ডাক আসে এই শহর ছাড়ার,
আমি চাই, এই উৎসব মাঝে আরও একবার
ডাক আসুক তোমাকে কাছে পাওয়ার।

Friday, September 28, 2018

অনুভূতি সিরিজ - ৫

এরকমই একটা রাত ছিল,
আমাদের প্রথম বাক‍্যালাপ,
এই রাতে সবই ভিজলো জলে
আমাদের শেষ সংলাপ।

Thursday, September 13, 2018

মিশ্রিত মোহনা

ভালোবাসাটুকু বন্দী করে আর একটা দিন কাছে আয়,
রাঙিয়ে দেবো প্রেমের পাহাড় নীল নদীর ওই মোহনায়।

Wednesday, September 12, 2018

সূর্যাস্তের রঙ

দেখা হবে আবার অনেক বছর পর
তুই হেঁটে যাবি এক অচেনার বেশে,
সেখানে সূর্যাস্ত রঙে ভিজে শৈশব
আর বিচ্ছেদ মিশে গোধূলির শেষে।

Tuesday, September 11, 2018

অনুভূতি সিরিজ - ৪

অতএব আমাদের মাটিতে পা রেখেই এগোতে হবে
ডানা মেলে ঈগল হতে গেলে মুখ থুবড়ে পরবো নিশ্চিত,
উচ্চতা দেখতে ভালো লাগে আসলে মৃত্যুর হাতছানি।