যেইদিন ভীষণ রাত্রে গলির ভাঁজে হেঁটে যাবে কোনও একা মহিলা, সময়ের সীমার
বাইরে অন্ধকারের চাদরে ভাসিয়ে দেবে নিজেকে। মাঝরাতে ল্যাম্পপোস্টের টিমটিমে
আলোয় মুখের ভাঁজে ভয়ের সমস্ত ছাপ মুছে ফেলে সামনের দিকে হেঁটে যাবে।
অবশেষে সেই নির্জন ঘুমে ভেজা রাত্রে নিরাপদে আঁচরহীন শরীরে ঘরে ফিরবে সে।
সেইদিনটিকে বেছে নিও স্বাধীনতা দিবস হিসেবে। ততদিন এই সমাজ স্বাদ-হীন।
Saturday, August 15, 2015
Tuesday, July 14, 2015
অভিমান
রোজ রাতে
অভিমানে চোখের তারায় ভেসে ওঠে তোর ঝাপসা প্রতিচ্ছবি, কিন্তু তোর আকস্মিক চাহিদা আমার বালিশ ভেজা ঘুমকে উত্তাপে
শুষ্ক করে দেয়...
Sunday, June 28, 2015
Wednesday, May 20, 2015
মুক্তি - ১
জলরঙের তুলির
টানে,
আকাশের মেঘগুলো
ভেসে বেড়ায়,
একবার ছুয়ে
দেখতে চাই ওই মেঘেদের আঁকা পথ।
একটু মুক্তি চাই
আবার...
মুক্তি - ২
বিশ্বাস করো,
যদি এক
মুহূর্তের জন্য হলেও মুক্তি পাই,
আমি খোলা আকাশের
নীচে শুয়ে নক্ষত্রদের সঙ্গে কথা বলবো।
Saturday, May 16, 2015
চাওয়া পাওয়া
প্রতিটা বাক্যের
শেষে ক্লান্তির নিঃশ্বাস,
প্রতিটা ইঙ্গিত
ধৃত আমার কাছে,
দুরত্বের এককটা
এখন আলোকবর্ষ,
তবুও ভিতরে
ভিতরে একটা দৃঢ় বিশ্বাস।
সময় তো এগিয়ে
চলেছে,
শব্দগুলো দিন
দিন অলঙ্কার পাবে,
আজকের অবজ্ঞার
চরিত্রটাকে নিয়ে,
হয়ত কাল তোমার
গর্ব হবে।
কিন্তু সেদিন আসল
সমীকরণটাই শূন্য,
নিজের ইচ্ছায়
রচনা করলে ছেঁড়া তার!
মনে মনে তুমি
এখন বিস্তর ক্ষুণ্ণ।
ঘন আঁধারের
নৈশব্দে কান পাতো,
শুনতে পাচ্ছ
ভবিষ্যৎ-এর রব?
ওই দেখো আরেকটা
তার ছিঁড়ল,
পাওনাগুলো এখন
তোমারই সব।
Tuesday, May 5, 2015
জেনে রেখো
যে তুমি আমার
অনুপস্থিতিতে আমার সমালোচনা করো,
জেনে রেখো,
জেনে রেখো,
তোমার নিন্দার
প্রতিটা শব্দ আমার সফলতার অক্ষরে পূর্ণ।
Subscribe to:
Posts (Atom)