রোদ ফুরিয়ে একদিন ভীষণ কুয়াশা তুমি নেমে যাবে ছায়া শীতে চোখ ভিজে অপেক্ষা জমবে জীবনের প্রতিটি ধাপে তোমাকে না পাওয়ার এক অরণ্য ব্রিজে। অজস্র ধূলিকণা মাখা লাল গোধূলির তীরে প্রতিফলিত হবে এক উষ্ণ চুম্বনের স্মৃতি সেখানে পথ মুছে থেমে যাবে সময়ের খাতা, স্তব্ধতা ভেঙে মেনে নিতে হবে বিরহের রীতি।