Thursday, July 28, 2022
Monday, July 18, 2022
Saturday, July 9, 2022
আবছা আলো
তুমি আবছা আলোয় সকাল হয়ে
হাত রাখো কার হাতে,
তুমি যন্ত্রণাতে ভেজাও শরীর
মোম জ্বালো কার রাতে?
তুমি অপেক্ষাতে হাঁটছ জানি আলোকবর্ষ দূরে,
তবু আমার বুকে শব্দ জমে নতুন কোনও সুরে...
তুমি আবছা আলোয় সকাল হয়ে
চোখ খোলো কার পাশে?
তুমি যন্ত্রণাতে ভেজাও শরীর
কেন নিজের সর্বনাশে?
তুমি যন্ত্রণাতে ভেজাও শরীর
মোম জ্বালো কার রাতে?
তুমি অপেক্ষাতে হাঁটছ জানি আলোকবর্ষ দূরে,
তবু আমার বুকে শব্দ জমে নতুন কোনও সুরে...
তুমি আবছা আলোয় সকাল হয়ে
চোখ খোলো কার পাশে?
তুমি যন্ত্রণাতে ভেজাও শরীর
কেন নিজের সর্বনাশে?
Saturday, June 18, 2022
যেটুকু বাকি
তখনও তো জানি না বৃষ্টি নামবে এ শহরে,
ভিজবো দু-ফোঁটা গায়ে মেঘের মায়ায়,
তখনও তো জানি না তুমি ভাসবে এ চোখে
নিখাদ অশ্রুধারায় কিংবা শান্ত বিকেলের হাওয়ায়,
আজ না হয় আমি কিছু কবিতা বেঁধে রাখি,
বৃষ্টি থামলে জেনো ভালোবাসা ছিলো বাকি।
ভিজবো দু-ফোঁটা গায়ে মেঘের মায়ায়,
তখনও তো জানি না তুমি ভাসবে এ চোখে
নিখাদ অশ্রুধারায় কিংবা শান্ত বিকেলের হাওয়ায়,
আজ না হয় আমি কিছু কবিতা বেঁধে রাখি,
বৃষ্টি থামলে জেনো ভালোবাসা ছিলো বাকি।
Thursday, May 19, 2022
অবুঝের পেন্সিল - সিরিজ ৫
আর কতোটা লুকিয়ে রাখবে নিজেকে?
কতোটা হাঁটবে সে অতীতের পথ ধরে?
সময় ফুরিয়ে আসছে, আমি তো থাকতে চেয়েছি,
কেউ রাখেনি, রাখতে চায়নি তোমার মতোন করে।
কতোটা হাঁটবে সে অতীতের পথ ধরে?
সময় ফুরিয়ে আসছে, আমি তো থাকতে চেয়েছি,
কেউ রাখেনি, রাখতে চায়নি তোমার মতোন করে।
Wednesday, May 18, 2022
অবুঝের পেন্সিল - সিরিজ ৪
সম্পর্কের কেমিস্ট্রিতে
দূরত্ব, অভিমান আর ক্ষত
ক্যান্সার ব্যাধির মতো ক্ষতিকর,
প্রকাশ পেলে আর কমতে চায় না,
শুধু বাড়তেই থাকে।
দূরত্ব, অভিমান আর ক্ষত
ক্যান্সার ব্যাধির মতো ক্ষতিকর,
প্রকাশ পেলে আর কমতে চায় না,
শুধু বাড়তেই থাকে।
অবুঝের পেন্সিল - সিরিজ ৩
সব কথা মুখ ফুটে বলতে হয় না প্রিয়,
অবহেলা কিংবা অপেক্ষারা সাক্ষী রেখে যায়,
সময়ের শেষে প্রয়োজনটা বলে দিও,
নিঃসঙ্গতা নাহলে দুজনকেই গিলে খায়।
অবহেলা কিংবা অপেক্ষারা সাক্ষী রেখে যায়,
সময়ের শেষে প্রয়োজনটা বলে দিও,
নিঃসঙ্গতা নাহলে দুজনকেই গিলে খায়।
Subscribe to:
Posts (Atom)

