Friday, December 14, 2018
Sunday, December 2, 2018
Sunday, November 25, 2018
সেই রোদ্দুর - গান
সেই রোদ্দুর একটা সকাল, অনেক গল্প বাকি,
সেই মেয়েটা আড়াল পেলেই তোর সাথে দেয় ফাঁকি,
সেই কথার পাগলামি আর খুনসুটি ভেজা শহর,
সেই গল্পের শেষ নেই শুধু শুরুর হাজার খবর,
তোকে দেওয়া দিনগুলো গল্পে রঙিন হয়ে ফিরে আসে বারবার,
কথার চোরাস্রোত কিংবা প্রতিরোধ, তোকেই চাই প্রতিবার।
সেই মেয়েটা আড়াল পেলেই তোর সাথে দেয় ফাঁকি,
সেই কথার পাগলামি আর খুনসুটি ভেজা শহর,
সেই গল্পের শেষ নেই শুধু শুরুর হাজার খবর,
তোকে দেওয়া দিনগুলো গল্পে রঙিন হয়ে ফিরে আসে বারবার,
কথার চোরাস্রোত কিংবা প্রতিরোধ, তোকেই চাই প্রতিবার।
মিলিয়ে যাওয়া ইচ্ছে - গান
যদি নেমে আসে সন্ধ্যাতারা
তোমাকে বলে যায় গোপনে,
কোন রজনীতে আমাদের গল্পগুলো
এক হয়ে যাওয়ার কথা আছে,
সুমধুর এক জ্যোৎস্না রাতে
বাঁশিওয়ালা সূর তোলে পবন ডানায়,
মিলিয়ে যাওয়া ইচ্ছেগুলো জেগে ওঠে
সেই রাতের কোলে তোমার গভীরে অশ্রু হতে।
Thursday, November 1, 2018
প্রেমের পরিসর
স্বাধীন দু'চোখ চায় তাকিয়ে থাকতে
তোর নালিশ জমা ঠোঁটের আদলে,
আমি জানি ভীষণ অভিমান জমে
তোর চোখের কোণের ভেজা কাজলে।
এভাবেই প্রেম বাড়ে প্রতি ভোরে
তোকে ঘিরে শীতের নরম রোদের আদরে,
কখনও বা রাত্রি ভাঙা ঘুমের আলিঙ্গন
আবার কখনও ভালোবাসার উষ্ণ চাদরে।
বেড়ে উঠুক আমাদের প্রেম মিথোজীবী হয়ে,
ভরে যাক সমস্ত শূন্যতার করিডর,
রাত্রের শহর ভরে উঠুক কাঁচা আলোয় ভিজে
প্রসন্ন হোক আমাদের প্রেমের পরিসর।
তোর নালিশ জমা ঠোঁটের আদলে,
আমি জানি ভীষণ অভিমান জমে
তোর চোখের কোণের ভেজা কাজলে।
এভাবেই প্রেম বাড়ে প্রতি ভোরে
তোকে ঘিরে শীতের নরম রোদের আদরে,
কখনও বা রাত্রি ভাঙা ঘুমের আলিঙ্গন
আবার কখনও ভালোবাসার উষ্ণ চাদরে।
বেড়ে উঠুক আমাদের প্রেম মিথোজীবী হয়ে,
ভরে যাক সমস্ত শূন্যতার করিডর,
রাত্রের শহর ভরে উঠুক কাঁচা আলোয় ভিজে
প্রসন্ন হোক আমাদের প্রেমের পরিসর।
Thursday, October 25, 2018
ডাক
বহুবার চেনা অচেনার ভিড়ে
ডাক আসে এই শহর ছাড়ার,
আমি চাই, এই উৎসব মাঝে আরও একবার
ডাক আসুক তোমাকে কাছে পাওয়ার।
ডাক আসে এই শহর ছাড়ার,
আমি চাই, এই উৎসব মাঝে আরও একবার
ডাক আসুক তোমাকে কাছে পাওয়ার।
Friday, September 28, 2018
Subscribe to:
Posts (Atom)

