যাবো আরও কিছু দূরে
ফাঁকা মাঠ পেরিয়ে ওই রোদ্দুরে,
ভেজা চোখ মুছে খুঁজবো তোমায়
অলেখা গল্পের পাতা, বুক জুড়ে...
Sunday, January 23, 2022
Thursday, January 6, 2022
আমাদের মুহূর্তেরা
আমাদের মুহূর্তেরা শীতের দুপুর রোদ ভিজিয়ে
গল্পের আসর বসায় নীলের পানে চেয়ে,
সর্ষের ভিতর বুঝি ভূতের রোজই আনাগোনা
ফুলেদের আকাশ ছোঁয়া সবুজ ফসল বেয়ে।।
গল্পের আসর বসায় নীলের পানে চেয়ে,
সর্ষের ভিতর বুঝি ভূতের রোজই আনাগোনা
ফুলেদের আকাশ ছোঁয়া সবুজ ফসল বেয়ে।।
Monday, November 29, 2021
সময়ের বেড়াজাল
দূরত্ব মাপে তোমায় আমায়
সময়ের বেড়াজালে,
শীতের বিকেল রোদ্দুর খোঁজে
অতীতের কোলাহলে।
আমি জানি তুমি আছো গভীরেই
নীরবে বইয়ের ছোঁয়ায়,
চোখের বাহিরে স্বপ্নেরা মোছে
ঝাপসা কালো ধোঁয়ায়।
রাঙা পায়ে হেঁটে দুঃস্বপ্নেরা
পাড়ি দেয় ভিনদেশে,
দেখা হবে জানি এই চেনা মুখে
নিঃশ্বাস অবশেষে।
সময়ের বেড়াজালে,
শীতের বিকেল রোদ্দুর খোঁজে
অতীতের কোলাহলে।
আমি জানি তুমি আছো গভীরেই
নীরবে বইয়ের ছোঁয়ায়,
চোখের বাহিরে স্বপ্নেরা মোছে
ঝাপসা কালো ধোঁয়ায়।
রাঙা পায়ে হেঁটে দুঃস্বপ্নেরা
পাড়ি দেয় ভিনদেশে,
দেখা হবে জানি এই চেনা মুখে
নিঃশ্বাস অবশেষে।
Friday, November 26, 2021
শ্রাবণে রোদ
দিন চলে যায়
সোনালি শীতের বিকেল অল্প আলো,
কখনও কলম ছোঁয়া হাত,
আলগা পায়ে দূরেই থাক সে ভালো।
আনাগোনা করে সব
বৃষ্টি আসে আকাশ মেঘে কালো,
ছুঁতে চেয়ে রাত মেলেনি অবাধ,
দূরের পাহাড়ে থাকুক সে রাত ভালো।
সোনালি শীতের বিকেল অল্প আলো,
কখনও কলম ছোঁয়া হাত,
আলগা পায়ে দূরেই থাক সে ভালো।
আনাগোনা করে সব
বৃষ্টি আসে আকাশ মেঘে কালো,
ছুঁতে চেয়ে রাত মেলেনি অবাধ,
দূরের পাহাড়ে থাকুক সে রাত ভালো।
Monday, November 15, 2021
কুয়াশা যখন
হারিয়েছি অনেক কিছুই
বলিনি কোনো গল্পে
ব্যথা রাখে হাত বুকের উপর,
ভেজেনি মন অল্পে।
কুয়াশা যখন গ্রাস করে নেয়
অদূরে প্রেমের স্মৃতি,
কথা দিয়ে কেউ কথা রাখেনি
সম্মুখে থাকে ভীতি।
বলিনি কোনো গল্পে
ব্যথা রাখে হাত বুকের উপর,
ভেজেনি মন অল্পে।
কুয়াশা যখন গ্রাস করে নেয়
অদূরে প্রেমের স্মৃতি,
কথা দিয়ে কেউ কথা রাখেনি
সম্মুখে থাকে ভীতি।
Tuesday, June 15, 2021
আমি না থাকলে - গান
আমি না থাকলে তোমার জীবন চলবে ততখানি,
আগেও যেমন চলত যখন শুধুই ছিলাম আমি।
তুমি না থাকলে বন্ধু আমি সত্যিই অসহায়,
কার কানে বলো তুলবো নালিশ প্রতিদিন সন্ধায়?
সারাদিন ধরে ক্লান্তি মুছে
কার কাছে বলো যাবো,
ঠোঁটের ছোঁয়ায় আদুরে ছায়ায় কার বুকে হাতরাবো?
সময় আমার হারিয়ে গেছে প্রতিদিন অভ্যাসে,
কাজের ফাঁকে তোমায় খুঁজি ভালোবাসা আজ হাসে।
কথায় কথায় জমেছে আগুন
উঠেছে চিৎকার,
তোমার আমার ভালোবাসা ছিলো, হয়েছে ধিক্কার।
কথা দিয়ে যারা কথা রাখলো না তাদেরও তো ভালোবাসি,
সম্পর্কের শেষ হয়ে যায় চোখে জমে জলরাশি।
আমিও আবার বিদ্ধ হবো ফাগুনের সন্ধ্যায়,
আমাকে সেদিন সাজিও বন্ধু রজনীর গন্ধায়।
সন্ধ্যা নামার আগেই বন্ধু আমি হবো নিরাকার,
স্রোতের জলে ছাই ভেসে যাবে ভুলে যাবে আমি কার।
সেদিন না হয় আমার ছবিতে চন্দন ফোঁটা এঁকো,
আমাকে কিন্তু ভুলে যেও রাতে, সবাইকে ভালো রেখো।
আগেও যেমন চলত যখন শুধুই ছিলাম আমি।
তুমি না থাকলে বন্ধু আমি সত্যিই অসহায়,
কার কানে বলো তুলবো নালিশ প্রতিদিন সন্ধায়?
সারাদিন ধরে ক্লান্তি মুছে
কার কাছে বলো যাবো,
ঠোঁটের ছোঁয়ায় আদুরে ছায়ায় কার বুকে হাতরাবো?
সময় আমার হারিয়ে গেছে প্রতিদিন অভ্যাসে,
কাজের ফাঁকে তোমায় খুঁজি ভালোবাসা আজ হাসে।
কথায় কথায় জমেছে আগুন
উঠেছে চিৎকার,
তোমার আমার ভালোবাসা ছিলো, হয়েছে ধিক্কার।
কথা দিয়ে যারা কথা রাখলো না তাদেরও তো ভালোবাসি,
সম্পর্কের শেষ হয়ে যায় চোখে জমে জলরাশি।
আমিও আবার বিদ্ধ হবো ফাগুনের সন্ধ্যায়,
আমাকে সেদিন সাজিও বন্ধু রজনীর গন্ধায়।
সন্ধ্যা নামার আগেই বন্ধু আমি হবো নিরাকার,
স্রোতের জলে ছাই ভেসে যাবে ভুলে যাবে আমি কার।
সেদিন না হয় আমার ছবিতে চন্দন ফোঁটা এঁকো,
আমাকে কিন্তু ভুলে যেও রাতে, সবাইকে ভালো রেখো।
Monday, June 14, 2021
সবই তো মৃত প্রায়
সবই তো মৃত প্রায়,
এখনও অসহায়
আমিও খুঁজি মন
রাত জেগে কার ফোন,
আসেনা...
কাকে খুঁজেছি আমিও জানি না
তোমাকে বলিনি স্বপনে ভাবিনি
বিরহে ব্যথা জমে যায়...
সবই তো মৃত প্রায়।।
এখনও অসহায়
আমিও খুঁজি মন
রাত জেগে কার ফোন,
আসেনা...
কাকে খুঁজেছি আমিও জানি না
তোমাকে বলিনি স্বপনে ভাবিনি
বিরহে ব্যথা জমে যায়...
সবই তো মৃত প্রায়।।
Subscribe to:
Posts (Atom)