Wednesday, May 20, 2015

মুক্তি - ১



জলরঙের তুলির টানে,
আকাশের মেঘগুলো ভেসে বেড়ায়,
একবার ছুয়ে দেখতে চাই ওই মেঘেদের আঁকা পথ।
একটু মুক্তি চাই আবার...

মুক্তি - ২



বিশ্বাস করো,
যদি এক মুহূর্তের জন্য হলেও মুক্তি পাই,
আমি খোলা আকাশের নীচে শুয়ে নক্ষত্রদের সঙ্গে কথা বলবো।

Saturday, May 16, 2015

চাওয়া পাওয়া




প্রতিটা বাক্যের শেষে ক্লান্তির নিঃশ্বাস,
প্রতিটা ইঙ্গিত ধৃত আমার কাছে,
দুরত্বের এককটা এখন আলোকবর্ষ,
তবুও ভিতরে ভিতরে একটা দৃঢ় বিশ্বাস।
সময় তো এগিয়ে চলেছে,
শব্দগুলো দিন দিন অলঙ্কার পাবে,
আজকের অবজ্ঞার চরিত্রটাকে নিয়ে,
হয়ত কাল তোমার গর্ব হবে
কিন্তু সেদিন আসল সমীকরণটাই শূন্য,
নিজের ইচ্ছায় রচনা করলে ছেঁড়া তার!
মনে মনে তুমি এখন বিস্তর ক্ষুণ্ণ।
ঘন আঁধারের নৈশব্দে কান পাতো,
শুনতে পাচ্ছ ভবিষ্যৎ-এর রব?
ওই দেখো আরেকটা তার ছিঁড়ল,
পাওনাগুলো এখন তোমারই সব।

Tuesday, May 5, 2015

জেনে রেখো



যে তুমি আমার অনুপস্থিতিতে আমার সমালোচনা করো,
জেনে রেখো,
তোমার নিন্দার প্রতিটা শব্দ আমার সফলতার অক্ষরে পূর্ণ।

Saturday, April 25, 2015

ভুমিকম্প



গ্রীষ্মের তারায় ঢাকা রাত
কিংবা শীতের কুয়াশা ভরা সকাল,
প্রতিটা মুহূর্তেই তোমার রোমাঞ্চ 
গায়ে কাঁটা দেয় চিরকাল।
বর্ষার ঘোলাটে আলোয়
দৃষ্টি আরও ক্ষীণ হয়ে আসে,
দুচোখের পাতায় নিদ্রা নামে
শীতলতার আভাসে।
নিজের সৌন্দর্য অনুভব করতে গিয়েছিলে বুঝি,
তাই জন্যই আজ রোমাঞ্চে কেপে উঠলে তুমি!
তোমার প্রতিটা কম্পনে তুমি আরও নিষ্ঠুর,
তবুও ভয়ঙ্কর এক সুন্দর প্রকৃতি।

এলোমেলো কিছু শব্দ



বৃষ্টিটা আজ কেমন যেন মনমরা
ঘাসগুলো নির্ভয়ে মাথা তুলে দাড়িয়ে আছে,
মাটির উপর বুটের ছাপ কই?
এতো প্রশ্নের উত্তর খুঁজতে যেওনা।
ছাতা মাথায় চলো,
এক বছর আগের মত আবার গিয়ে একটু দাঁড়াই,
দেখবে বৃষ্টিটা আরও শক্তি পাবে,
উড়িয়ে নিয়ে যাবে ছাতাটা,
আবার ভিজব দুজন একসাথে...