বেলা যে যায়,
আঁধার ঘনায়
তবু তুমিও ডাকোনি আমায়,
কেন একা ফেলে
কোন দূর প্রবাসে
বসে গুনছো প্রহর অপেক্ষায়।
কানে কানে গানে মানে গোপনে বলেছি তোমাকে,
ফিরবে না আর সায়ন্তন,
খুঁজে নিও আজ তোমার প্রিয়জন।
বেলা যে যায়...
আজ গভীর রাতে
বলো কার হাতে
মুছবে ভেজা গাল তোমার,
জানি প্রশ্ন অনেক
জমে বৈশাখী মেঘ
তবুও খোঁজ নাওনি আমার।
কানে কানে গানে মানে গোপনে বলেছি তোমাকে,
ফিরবে না আর সায়ন্তন,
খুঁজে নিও আজ তোমার প্রিয়জন।
বেলা যে যায়...
Sunday, April 18, 2021
Monday, April 12, 2021
সত্যি কথা
ঠিকানা পেড়িয়ে একদিন
সব সয়ে যাবে,
কাঁদবো না আর কোনও কিছুতেই,
অপেক্ষারা শুধু দিন ফুরনো আলো গুনে যাবে
আসবো না আর তোমার উঠোনেই।
যেদিকে চলতে চলতে পথ, মুছে যাবে পায়ের ছাপ
সেখানে গল্প হবো আমি, শীতল মন, নেই উত্তাপ।
বেড়ে যাবে আমার বয়স, চারিদিকে ছড়ানো পাতা,
ঝড়ে পড়ে যাবো কোনও এক দিঘীর গায়ে,
গল্প নয় আজ, এটাই তো সত্যি কথা।
সব সয়ে যাবে,
কাঁদবো না আর কোনও কিছুতেই,
অপেক্ষারা শুধু দিন ফুরনো আলো গুনে যাবে
আসবো না আর তোমার উঠোনেই।
যেদিকে চলতে চলতে পথ, মুছে যাবে পায়ের ছাপ
সেখানে গল্প হবো আমি, শীতল মন, নেই উত্তাপ।
বেড়ে যাবে আমার বয়স, চারিদিকে ছড়ানো পাতা,
ঝড়ে পড়ে যাবো কোনও এক দিঘীর গায়ে,
গল্প নয় আজ, এটাই তো সত্যি কথা।
Monday, March 15, 2021
তুমি আমার রাধা - গান
তোমার প্রেমে কৃষ্ণ আমি
তুমি আমার রাধা,
তোমায় পাওয়ার স্বপন ঘিরে
অনেক জটিল ধাঁধাঁ।
তুমি আমার রাধা,
তোমায় পাওয়ার স্বপন ঘিরে
অনেক জটিল ধাঁধাঁ।
রাধা তোমায় ঘিরে তোমার পাশে আছে অনেক স্মৃতি
হারাবো জেনেও খুঁজছি তোমায়, এটাই প্রেমের রীতি
তুমি হবে বলো শুধু আমার, আর তো নয় কারোর,
আমিও রাতের তারায় মিশে, গুনবে সে প্রহর।
শোনো তোমার প্রেমে কৃষ্ণ আমি
শুধু তুমিই আমার রাধা,
আমি তোমায় পাওয়ার স্বপন দেখি
প্রশ্নে অনেক ধাঁধাঁ।
হারাবো জেনেও খুঁজছি তোমায়, এটাই প্রেমের রীতি
তুমি হবে বলো শুধু আমার, আর তো নয় কারোর,
আমিও রাতের তারায় মিশে, গুনবে সে প্রহর।
শোনো তোমার প্রেমে কৃষ্ণ আমি
শুধু তুমিই আমার রাধা,
আমি তোমায় পাওয়ার স্বপন দেখি
প্রশ্নে অনেক ধাঁধাঁ।
রাধা তুমি আছো সাথেই আমার, আছো অনুভবে,
তারায় তারায় শব্দ ওঠে তুমিই আমার হবে।
তবুও জানি বিধির বিধান, মানবে না সে কারণ
তোমার প্রেমে পাগল হয়েও ভালোবাসা বারণ।
রাধা তোমার প্রেমে কৃষ্ণ আমি
শুধু তুমি আমার রাধা,
আমি তোমায় পাওয়ার স্বপন দেখি
এ মায়ায় জগত বাঁধা।।
তারায় তারায় শব্দ ওঠে তুমিই আমার হবে।
তবুও জানি বিধির বিধান, মানবে না সে কারণ
তোমার প্রেমে পাগল হয়েও ভালোবাসা বারণ।
রাধা তোমার প্রেমে কৃষ্ণ আমি
শুধু তুমি আমার রাধা,
আমি তোমায় পাওয়ার স্বপন দেখি
এ মায়ায় জগত বাঁধা।।
Saturday, January 9, 2021
নালিশ
বসে আছি নিঃশব্দে নির্জন একা প্রান্তে
হাওয়ার স্রোতে একা বহমান কিছু শব্দ,
সবাই ফিরে যায় অবহেলা আর ফোলা ঠোঁটে
নালিশ জমে যায়, সময় ভীষণ স্তব্ধ!
হাওয়ার স্রোতে একা বহমান কিছু শব্দ,
সবাই ফিরে যায় অবহেলা আর ফোলা ঠোঁটে
নালিশ জমে যায়, সময় ভীষণ স্তব্ধ!
ফিরে এসো প্রিয়তমা
ফিরে এসো প্রিয়তমা
চেনা কাঁধে মাথা রেখে
দুবেলা আমাকে ডেকে...
কোথায় আছো না জানি কার স্বভাবে
তোমার আধাঁরে কাটছে দিন,
ফিরে এসো প্রিয়তমা...
চেনা কাঁধে মাথা রেখে
দুবেলা আমাকে ডেকে...
কোথায় আছো না জানি কার স্বভাবে
তোমার আধাঁরে কাটছে দিন,
ফিরে এসো প্রিয়তমা...
Sunday, December 13, 2020
জাতিস্মর - গান
কতকাল ঘুরে ঘুরে আসি,
বদলে যাওয়া আদল আর নামের সাজে আমি,
চেনা লাগছে তারার রাশি
সবই বদলে গেলেও আমার বুকে তোমায় পাবো জানি।
এই পৃথিবীর সময় মেপে হারিয়ে যাওয়া সহজ
ফিরে ফিরে আসে স্মৃতিদের ভিড়ে ঘেঁটে ওঠে গোটা মগজ।
তবুও তুমি, আবছা চোখে, জড়িয়ে ধরো আমায়,
প্রতি জন্মের দৃশ্যগুলো আমায় ভীষণ কাঁদায়...
বদলে যাওয়া আদল আর নামের সাজে আমি,
চেনা লাগছে তারার রাশি
সবই বদলে গেলেও আমার বুকে তোমায় পাবো জানি।
এই পৃথিবীর সময় মেপে হারিয়ে যাওয়া সহজ
ফিরে ফিরে আসে স্মৃতিদের ভিড়ে ঘেঁটে ওঠে গোটা মগজ।
তবুও তুমি, আবছা চোখে, জড়িয়ে ধরো আমায়,
প্রতি জন্মের দৃশ্যগুলো আমায় ভীষণ কাঁদায়...
Saturday, December 5, 2020
স্মৃতি মন্থন
পর্ব - ১
বিকেলের রোদে দাঁড়িয়ে তুমি ভাবো
অপেক্ষাতে আবছা ভাঙা শরীর,
কত কাল পরে ভাঙবে জমা বরফ
স্রোত বয়ে যাবে একটা মৃত নদীর।
পর্ব - ২
টুপ করে খসে পরা কিছু তারার
জীবাশ্ম ভাসে বাতাসের চেনা গন্ধে,
তোমার আমার মুহূর্তেরা আজও
বেঁচে আছে আজ দুজনেরই চেনা রন্ধ্রে।
বিকেলের রোদে দাঁড়িয়ে তুমি ভাবো
অপেক্ষাতে আবছা ভাঙা শরীর,
কত কাল পরে ভাঙবে জমা বরফ
স্রোত বয়ে যাবে একটা মৃত নদীর।
পর্ব - ২
টুপ করে খসে পরা কিছু তারার
জীবাশ্ম ভাসে বাতাসের চেনা গন্ধে,
তোমার আমার মুহূর্তেরা আজও
বেঁচে আছে আজ দুজনেরই চেনা রন্ধ্রে।
Subscribe to:
Posts (Atom)