তোমার এমনি যাওয়া এমনি আসা,
আমি তাকিয়ে চিরকাল,
তুমি ঘুমের চোখে ফোটাও আলো
এই বিকেল আলোর লাল...
Wednesday, October 25, 2023
Sunday, October 15, 2023
একফালি চাঁদ
আমার একফালি চাঁদ বাঁধলো চোখে বসন্ত,
তুমি মেঘ জমালে শীতের নদীর মতো,
এই অবুঝ মনের শৈল শহর সাক্ষী থাকুক
আমার বৃষ্টি ভেজা একলা দিনের ক্ষত...
তুমি মেঘ জমালে শীতের নদীর মতো,
এই অবুঝ মনের শৈল শহর সাক্ষী থাকুক
আমার বৃষ্টি ভেজা একলা দিনের ক্ষত...
Monday, October 9, 2023
Monday, May 8, 2023
কৃষ্ণচূড়ার ক্ষত
আমাদের রাস্তা জুড়ে কৃষ্ণচূড়ার ক্ষত,
আমি তোমার পাশে হাঁটছি আবার বৃষ্টি হয়ে,
গড়িয়ে পড়ছি ঝোরে শ্রাবণ মেঘের মতো...
Wednesday, April 12, 2023
অবুঝের পেন্সিল - সিরিজ ৬
তুমি নক্ষত্র হলে,
আমি ধুমকেতু হয়ে কাছে আসতে চেয়েছি,
প্যারাবোলিক পথ এঁকে দেয় আমার ভবিষ্যৎ।
আমি ধুমকেতু হয়ে কাছে আসতে চেয়েছি,
প্যারাবোলিক পথ এঁকে দেয় আমার ভবিষ্যৎ।
Sunday, April 2, 2023
হয়তো তুমি অন্য গ্রহে বসে - গান
হয়তো তুমি অন্য গ্রহে বসে
গুনছো তারা প্রেমিকের অবকাশে
একটু আলো পাঠিয়ো আমায়
ঘুম ভাঙা এই রাতের বেলায়
জোনাকির বেশে সন্ধ্যার আকাশে...
হয়তো আমার অন্য গ্রহে বাড়ি
ছায়াপথ ধরে তুমিও তো দাও পাড়ি,
হয়তো আকাশ মেঘলা হয়ে ভারী
তোমার চোখে বৃষ্টিরা আমারই...
(This is just a part of the song)
একটু আলো পাঠিয়ো আমায়
ঘুম ভাঙা এই রাতের বেলায়
জোনাকির বেশে সন্ধ্যার আকাশে...
হয়তো আমার অন্য গ্রহে বাড়ি
ছায়াপথ ধরে তুমিও তো দাও পাড়ি,
হয়তো আকাশ মেঘলা হয়ে ভারী
তোমার চোখে বৃষ্টিরা আমারই...
(This is just a part of the song)
Monday, March 27, 2023
অপেক্ষারত সময়
শিরোনামহীন কবিতারা ভেসে বেড়ায়
শব্দের খোলা ছাদ চেয়ে,
ছায়াপথ ধরে নেমে আসে কিছু আলো
নক্ষত্রদের বোনা পথ বেয়ে।
এখানে অপেক্ষারত সময়,
আর অপেক্ষাতে বসে আমি,
মোহনা সাগরের মিশ্রিত ধূলিকণায়
থমকে যাওয়া মুহূর্তেরা খুব দামী।
লিখতে লিখতে নেমে আসে কিছু শব্দ,
কখনও বা আঁকিবুঁকি কাটে মনে,
ভাবতে ভাবতে ফুরিয়ে আসছে সময়
কবিতারা জমে অনন্ত শিহরণে।
শব্দের খোলা ছাদ চেয়ে,
ছায়াপথ ধরে নেমে আসে কিছু আলো
নক্ষত্রদের বোনা পথ বেয়ে।
এখানে অপেক্ষারত সময়,
আর অপেক্ষাতে বসে আমি,
মোহনা সাগরের মিশ্রিত ধূলিকণায়
থমকে যাওয়া মুহূর্তেরা খুব দামী।
লিখতে লিখতে নেমে আসে কিছু শব্দ,
কখনও বা আঁকিবুঁকি কাটে মনে,
ভাবতে ভাবতে ফুরিয়ে আসছে সময়
কবিতারা জমে অনন্ত শিহরণে।
Subscribe to:
Posts (Atom)

