Monday, November 27, 2023

রূপক ধারায়

বিশ্বাসে যে প্রেম ভেঙে যায়
তর্কে সে তো বহুদূর,
প্রশ্ন আসে ছদ্মবেশে
রূপক ধারায় সমুদ্দুর।
অপেক্ষাতে সময় গড়ায়
তুলনাহীন এক প্রাচীন সুর,
দিনের শেষে বিশ্রী রাতে
কেউ খোঁজে আজ সেই রোদ্দুর।

Wednesday, October 25, 2023

অবুঝের পেন্সিল - সিরিজ ৭

তোমার এমনি যাওয়া এমনি আসা,
আমি তাকিয়ে চিরকাল,
তুমি ঘুমের চোখে ফোটাও আলো
এই বিকেল আলোর লাল...

Sunday, October 15, 2023

একফালি চাঁদ

আমার একফালি চাঁদ বাঁধলো চোখে বসন্ত,
তুমি মেঘ জমালে শীতের নদীর মতো,
এই অবুঝ মনের শৈল শহর সাক্ষী থাকুক
আমার বৃষ্টি ভেজা একলা দিনের ক্ষত...

Monday, October 9, 2023

মনকেমনের খোঁজ

 

মিলিয়ে যাওয়া স্মৃতির ধুলো
মনকেমনের কি খোঁজ রাখে?
এই পৃথিবীর ইচ্ছে মায়ায়
হারিয়ে ফেলেও চাইছো কাকে?

Monday, May 8, 2023

কৃষ্ণচূড়ার ক্ষত

আমাদের রাস্তা জুড়ে কৃষ্ণচূড়ার ক্ষত,
আমি তোমার পাশে হাঁটছি আবার বৃষ্টি হয়ে,
গড়িয়ে পড়ছি ঝোরে শ্রাবণ মেঘের মতো...
 

Wednesday, April 12, 2023

অবুঝের পেন্সিল - সিরিজ ৬

তুমি নক্ষত্র হলে,
আমি ধুমকেতু হয়ে কাছে আসতে চেয়েছি,
প্যারাবোলিক পথ এঁকে দেয় আমার ভবিষ্যৎ।

Sunday, April 2, 2023

হয়তো তুমি অন্য গ্রহে বসে - গান

হয়তো তুমি অন্য গ্রহে বসে
গুনছো তারা প্রেমিকের অবকাশে
একটু আলো পাঠিয়ো আমায়
ঘুম ভাঙা এই রাতের বেলায়
জোনাকির বেশে সন্ধ্যার আকাশে...

হয়তো আমার অন্য গ্রহে বাড়ি
ছায়াপথ ধরে তুমিও তো দাও পাড়ি,
হয়তো আকাশ মেঘলা হয়ে ভারী
তোমার চোখে বৃষ্টিরা আমারই...

(This is just a part of the song)