তুচ্ছতা তোমার মনের ভুল,
চেয়ে দেখো সবার চোখের আড়ালে
জেগে আছে এক স্বপ্নের হিমালয়,
যেখানে তোমার পৌঁছতে এখনও অনেক বছর
ততদিনে হয়তো বরফ গলবে এই কঠিন পথে।
দূরে নীল পাহাড়ের বুকে তুমি শুয়ে থেকো,
পলিথনে ভরে রেখো তোমার সমস্ত অহংকার,
জেনে রেখো কোনও সিংহাসনই কিন্তু স্থায়ী নয়,
তরলের মতো আমাদের ভাগ্যও ভীষণ নিরাকার,
হয়তো তুমিও একদিন হারাবে তোমার শেষ অধিকার।
চেয়ে দেখো সবার চোখের আড়ালে
জেগে আছে এক স্বপ্নের হিমালয়,
যেখানে তোমার পৌঁছতে এখনও অনেক বছর
ততদিনে হয়তো বরফ গলবে এই কঠিন পথে।
দূরে নীল পাহাড়ের বুকে তুমি শুয়ে থেকো,
পলিথনে ভরে রেখো তোমার সমস্ত অহংকার,
জেনে রেখো কোনও সিংহাসনই কিন্তু স্থায়ী নয়,
তরলের মতো আমাদের ভাগ্যও ভীষণ নিরাকার,
হয়তো তুমিও একদিন হারাবে তোমার শেষ অধিকার।
No comments:
Post a Comment