Saturday, December 5, 2020

একজোড়া ডানা

পর্ব - ১
ভাঙা আয়নায় খুঁজছ তুমি
একজোড়া ডানা প্রজাপতি,
বিচ্ছেদ লেখা কাঁচের গায়ে
নেই কোনও আজ অনুভূতি।

পর্ব - ২
প্রবেশ নিষেধ মনের ভিতর
অন্য কেউ আজ অপেক্ষাতে,
রাত পোহালে ক্লান্ত শরীর
কার চোখে আজ ভিজবে রাতে?

Friday, December 4, 2020

শেষ প্রান্তে

শেষ প্রান্তে দাঁড়িয়ে শুধু ভাবো,
ফিরে যাবে কিনা রইবে এ মায়ায়
এ জগতে কিছুই চিরস্থায়ী না, তবু
কিছুজন থেকে যায় চোখের তারায়...

Sunday, October 11, 2020

শুধু তোমার জন্যে - গান

হঠাৎ কখনও বৃষ্টি নামছে তোমার দুচোখ বেয়ে
আবেগ ভিজিয়ে খয়েরী মাখছে মাটির গন্ধ ছুঁয়ে
তুমি আছো যখন অন্তরে প্রতি মুহূর্ত সঙ্গী করে
আমি থাকবো তোমার পাশে জেনো তোমায় আঁকড়ে ধরে...
তুমি আছো যখন অন্তরে প্রতি মুহূর্ত সঙ্গী করে...


জানি সময় নেই আজ দিনের শেষে তোমার জন্য রাখা
আমি ঘড়ির কাঁটায় জমতে থাকি থমকে মনের চাকা...
জানি সময় নেই আজ দিনের শেষে তোমার জন্য রাখা...


আমি যে ভীষণ ব্যস্ত প্রেমিক তোমার দুপাশ ঘিরে
কখন কে যেন ডাকছে তোমায় আমার বাঁধন ছিঁড়ে
তুমি যাবেনা জেনেও কীসের ভয়ে possessive খুব আমি
আসলে আমার কাছে তোমার প্রতি মুহূর্ত খুব দামী...
তুমি যাবেনা জেনেও কীসের ভয়ে possessive খুব আমি...


ভাবি অল্প আলোয় রাতের শেষে তোমায় আদর মাখা
চোখে দেখতে পাবো টেবিল জুড়ে খাবার আমার রাখা,
আমি ফিরছি ঘরে দিনের শেষে অনেকটা প্রেম আঁকা...
শুধু তোমার জন্যে... ও ও ও, শুধু তোমার জন্যে...

Friday, August 28, 2020

বৃদ্ধ কবিতা

দিন গড়িয়ে বিকেল নেমে আসে
আমাদের ছায়াগুলো দীর্ঘ হয়,
দীর্ঘ হয় বন্ধন, প্রেম, ভালোবাসা
আলো কমে আসে আঙুলের ফাঁকে
আমাকে ক্ষমা করো,
আমি কবিতা লিখতে পারি না
কারণ তুমি আমাকে কাঁদাতে পারোনি...

Saturday, July 4, 2020

অনুমতি নেই

এসেছিলে বিনা অনুমতিতে,
চলেও যাবে একই ভাবে,
পৃথিবীর এই মায়ার বৃত্তে
কেবল স্মৃতিটুকুই থেকে যাবে...
সেদিন যখন পাশে ছিলে
স্পর্শ প্রথম তোমার হাতে,
কংসাবতীর স্রোত হারিয়ে
চোখ জুড়ে আজ ভিজলো রাতে।

Tuesday, May 12, 2020

শেষ ডাক

বার বার দরজা বন্ধ করিয়াছ তুমি
আমি অপেক্ষারত তোমার দোরগোড়ায়,
একবার সময় আসবে হয়তো
আমারও দরজায় খিল দেওয়ার।

Tuesday, April 14, 2020

ফিরিয়ে দাও - গান

সারাদিন নীল আলো
ক্লান্তির চোখ মুছে
সব কিছু ধুয়ে দিলো
মগজের ক্যানভাসে...
আমি তোমাকে ভেবে ভেবে
কবিতা বানিয়েছি,
শব্দের কথা শুনে
নিজেকে হারিয়েছি...
তুমি গল্পের খাতা খুলে মহাদেশ পারি দিলে
নামলো না সেই পরী তোমার গল্পে
তবু ভালোবেসে পথ হেঁটে যাও,
আমাকে সময় ফিরিয়ে দাও...