তুমি নক্ষত্র হলে,
আমি ধুমকেতু হয়ে কাছে আসতে চেয়েছি,
প্যারাবোলিক পথ এঁকে দেয় আমার ভবিষ্যৎ।
Wednesday, April 12, 2023
Sunday, April 2, 2023
হয়তো তুমি অন্য গ্রহে বসে - গান
হয়তো তুমি অন্য গ্রহে বসে
গুনছো তারা প্রেমিকের অবকাশে
একটু আলো পাঠিয়ো আমায়
ঘুম ভাঙা এই রাতের বেলায়
জোনাকির বেশে সন্ধ্যার আকাশে...
হয়তো আমার অন্য গ্রহে বাড়ি
ছায়াপথ ধরে তুমিও তো দাও পাড়ি,
হয়তো আকাশ মেঘলা হয়ে ভারী
তোমার চোখে বৃষ্টিরা আমারই...
(This is just a part of the song)
একটু আলো পাঠিয়ো আমায়
ঘুম ভাঙা এই রাতের বেলায়
জোনাকির বেশে সন্ধ্যার আকাশে...
হয়তো আমার অন্য গ্রহে বাড়ি
ছায়াপথ ধরে তুমিও তো দাও পাড়ি,
হয়তো আকাশ মেঘলা হয়ে ভারী
তোমার চোখে বৃষ্টিরা আমারই...
(This is just a part of the song)
Monday, March 27, 2023
অপেক্ষারত সময়
শিরোনামহীন কবিতারা ভেসে বেড়ায়
শব্দের খোলা ছাদ চেয়ে,
ছায়াপথ ধরে নেমে আসে কিছু আলো
নক্ষত্রদের বোনা পথ বেয়ে।
এখানে অপেক্ষারত সময়,
আর অপেক্ষাতে বসে আমি,
মোহনা সাগরের মিশ্রিত ধূলিকণায়
থমকে যাওয়া মুহূর্তেরা খুব দামী।
লিখতে লিখতে নেমে আসে কিছু শব্দ,
কখনও বা আঁকিবুঁকি কাটে মনে,
ভাবতে ভাবতে ফুরিয়ে আসছে সময়
কবিতারা জমে অনন্ত শিহরণে।
শব্দের খোলা ছাদ চেয়ে,
ছায়াপথ ধরে নেমে আসে কিছু আলো
নক্ষত্রদের বোনা পথ বেয়ে।
এখানে অপেক্ষারত সময়,
আর অপেক্ষাতে বসে আমি,
মোহনা সাগরের মিশ্রিত ধূলিকণায়
থমকে যাওয়া মুহূর্তেরা খুব দামী।
লিখতে লিখতে নেমে আসে কিছু শব্দ,
কখনও বা আঁকিবুঁকি কাটে মনে,
ভাবতে ভাবতে ফুরিয়ে আসছে সময়
কবিতারা জমে অনন্ত শিহরণে।
Tuesday, March 21, 2023
চুপি চুপি মনে - গান
চুপি চুপি মনে গল্প এঁকে
একদিন যাবো অল্প হেঁটে,
গা ভেজানো জলে বৃষ্টি রেখে
মন খারাপের খবর মেপে,
কানে কানে কথা হবে না,
চেনা গ্লাসে প্রেম ডোবে না...
রাত জেগে কেউ ভাবে না,
ব্যালকনি রোদে ভেজে না...
------------------------------
জোনাকির আলো গায়ে মেখে
খালি পায়ে চটি ছেড়ে রেখে,
ছায়াপথ ধরে সোজা হেঁটে
যাবো সাথে তোর সময় কেটে,
জলছবি জলে ভেজে না,
তারাদের আলো নেভে না...
ভোররাতে ঘুম ভাঙে না,
কেউ সুর তুলে গান বাঁধে না...
একদিন যাবো অল্প হেঁটে,
গা ভেজানো জলে বৃষ্টি রেখে
মন খারাপের খবর মেপে,
কানে কানে কথা হবে না,
চেনা গ্লাসে প্রেম ডোবে না...
রাত জেগে কেউ ভাবে না,
ব্যালকনি রোদে ভেজে না...
------------------------------
জোনাকির আলো গায়ে মেখে
খালি পায়ে চটি ছেড়ে রেখে,
ছায়াপথ ধরে সোজা হেঁটে
যাবো সাথে তোর সময় কেটে,
জলছবি জলে ভেজে না,
তারাদের আলো নেভে না...
ভোররাতে ঘুম ভাঙে না,
কেউ সুর তুলে গান বাঁধে না...
Sunday, February 26, 2023
সব অবশেষ
হয়তো তুমি হয়তো আমি
হয়তো একটা শূন্য শহর,
হয়তো কোথাও শুকনো নদী
বইছে বুকে শীতের খবর।
হয়তো কেউ আজ নীরব থেকে
বুনছে শীতে প্রেমের উল্,
হয়তো কোথাও বরফ গলে
ভাঙবে হঠাৎ সমস্ত ভুল।
আবার কোথাও মুখোমুখি
হয়তো কোনও দিনের শেষ,
মুখ ফিরিয়ে এগিয়ে যাওয়া
সাক্ষী থাকুক সব অবশেষ।
হয়তো একটা শূন্য শহর,
হয়তো কোথাও শুকনো নদী
বইছে বুকে শীতের খবর।
হয়তো কেউ আজ নীরব থেকে
বুনছে শীতে প্রেমের উল্,
হয়তো কোথাও বরফ গলে
ভাঙবে হঠাৎ সমস্ত ভুল।
আবার কোথাও মুখোমুখি
হয়তো কোনও দিনের শেষ,
মুখ ফিরিয়ে এগিয়ে যাওয়া
সাক্ষী থাকুক সব অবশেষ।
Tuesday, February 14, 2023
বিক্ষিপ্ত পাথর
হঠাৎ যেন বসন্ত হাওয়ায় সন্ধ্যা নামলো
এক বিক্ষিপ্ত পাথরের উপর,
আমাদের সময় বয়ে চলে দ্রুত,
জ্যোৎস্না রাতে প্রশ্নেরা তোমার চোখে ধুসর।
তবুও তুমি হেঁটে চলেছ,
বিঁধে রেখেছো আমায়
দূর আকাশের এক বেগুনি আলোয়,
পথের প্রান্তরে দূরত্ব বাড়ে হঠাৎ
অভিমানেরা জমা থাক তোমার ভবিষ্যতের ভালোয়।
এক বিক্ষিপ্ত পাথরের উপর,
আমাদের সময় বয়ে চলে দ্রুত,
জ্যোৎস্না রাতে প্রশ্নেরা তোমার চোখে ধুসর।
তবুও তুমি হেঁটে চলেছ,
বিঁধে রেখেছো আমায়
দূর আকাশের এক বেগুনি আলোয়,
পথের প্রান্তরে দূরত্ব বাড়ে হঠাৎ
অভিমানেরা জমা থাক তোমার ভবিষ্যতের ভালোয়।
Friday, December 30, 2022
এই অপেক্ষারা...
এই অপেক্ষারা অনেকটা শীতের নরম রোদের মতো,
প্রথম আলোতে গায়ে মাখতে ভালো লাগে,
সময় গড়ালে ছিটকে বেড়িয়ে যেতে মন চায়।
প্রথম আলোতে গায়ে মাখতে ভালো লাগে,
সময় গড়ালে ছিটকে বেড়িয়ে যেতে মন চায়।
Subscribe to:
Posts (Atom)