কতো মানুষ আমাদের অনুভবে থেকে যায়,
আমরা লিখতে গিয়ে পিছিয়ে আসি।
অসুখ আসলে মনের অনেক গভীরে
আমরা তাকে স্পর্শ করতে চেয়ে অভ্যেস করে ফেলি।
Sunday, May 15, 2022
Sunday, May 1, 2022
আহত তারা
রাখা নেই কিছু গল্পের শেষে,
আহত তারা-রা জোনাকির বেশে
মেঘ ভারী করে বৃষ্টি আসুক,
কবিতারা আজ শব্দে ভাসুক...
আহত তারা-রা জোনাকির বেশে
মেঘ ভারী করে বৃষ্টি আসুক,
কবিতারা আজ শব্দে ভাসুক...
Tuesday, April 26, 2022
অনুভূতি সিরিজ - ২০২২
১:
দূর পাহাড়ের গল্পগুলো মন কেমনের বৃষ্টি আঁকে,
সন্ধ্যা তারায় শহর জেগে চাঁদের আলোয় জোৎস্না মাখে।
২:
তোমার আমার বুকের ভিতর শীতের নদী মৃত্যু ডাকে,
গভীর রাতের ঝাপসা দুচোখ, দূরত্বকে বজায় রাখে।
দূর পাহাড়ের গল্পগুলো মন কেমনের বৃষ্টি আঁকে,
সন্ধ্যা তারায় শহর জেগে চাঁদের আলোয় জোৎস্না মাখে।
২:
তোমার আমার বুকের ভিতর শীতের নদী মৃত্যু ডাকে,
গভীর রাতের ঝাপসা দুচোখ, দূরত্বকে বজায় রাখে।
Saturday, March 19, 2022
ভালো থাকার কারণ
আমাদের সন্ধ্যে হওয়া গল্পগুলো
ফাগুন হাওয়ায় রঙ মাতালো,
অভ্যাসে আর কি এসে যায়
পালটে ফেলায় মন গড়ালো।
তোমায় আমি চিনি অল্প
এই তো সেদিন আর কিছুক্ষণ,
অল্পতেই মন খুঁজছে তোমায়
সকাল বিকেল আর সারাক্ষণ।
রঙের নেশায় মাতাল হয়ে
পলাশ লালে শহর ঢাকে,
তোমার প্রিয় সূর্যমুখী
তোমার নামেই আমায় ডাকে।
আসলে অনেক কাছেই আছি
কিন্তু দূরে যাওয়া বারণ,
সময় চলছে নিজের মতন
ভালো থাকার তুমিই কারণ।
ফাগুন হাওয়ায় রঙ মাতালো,
অভ্যাসে আর কি এসে যায়
পালটে ফেলায় মন গড়ালো।
তোমায় আমি চিনি অল্প
এই তো সেদিন আর কিছুক্ষণ,
অল্পতেই মন খুঁজছে তোমায়
সকাল বিকেল আর সারাক্ষণ।
রঙের নেশায় মাতাল হয়ে
পলাশ লালে শহর ঢাকে,
তোমার প্রিয় সূর্যমুখী
তোমার নামেই আমায় ডাকে।
আসলে অনেক কাছেই আছি
কিন্তু দূরে যাওয়া বারণ,
সময় চলছে নিজের মতন
ভালো থাকার তুমিই কারণ।
Tuesday, March 8, 2022
বসন্তের কোলে
ওই ফাল্গুনে বসন্তের কোলে
শুয়ে থাকে কোনও মায়াবী দুপুর,
আমি ধরা দিই তার চোখে,
যে রমণীর পায়ে শান্ত নূপুর।
নদী স্রোতে বয়ে যায় চেনা কথা,
বয়ে যায় আরও কত স্মৃতি,
আমরা পেরেছি কাটিয়ে উঠতে সে ব্যথা,
আসলে এটাই এ জগতের রীতি।
শুয়ে থাকে কোনও মায়াবী দুপুর,
আমি ধরা দিই তার চোখে,
যে রমণীর পায়ে শান্ত নূপুর।
নদী স্রোতে বয়ে যায় চেনা কথা,
বয়ে যায় আরও কত স্মৃতি,
আমরা পেরেছি কাটিয়ে উঠতে সে ব্যথা,
আসলে এটাই এ জগতের রীতি।
Monday, March 7, 2022
এর পরেও
এর পরেও কেউ আসবে ভেবেছিল
রাত্রি মুছে এক ভোরের আলোয়,
নির্জন দ্বীপে মুছে গেছে তার নাম
ব্যস্ত হয়েছে সে নিজের ভালোয়।
রাত্রি মুছে এক ভোরের আলোয়,
নির্জন দ্বীপে মুছে গেছে তার নাম
ব্যস্ত হয়েছে সে নিজের ভালোয়।
Monday, February 21, 2022
আমাদের সাজানো গল্পে কোনো বসন্ত ছিল না
আমাদের সাজানো গল্পে কোনো বসন্ত ছিল না,
বহুদিন হাঁটা হয়নি একসাথে,
শেষ বিকেলের পড়ন্ত রোদের গায়ে
আমাদের স্মৃতি মুখোমুখি ফুটপাথে।
প্রশ্ন অনেক,
পাহাড় সমান বড়ো,
অধিকার নেই,
তুমিও কি তাই মনে করো?
স্বপ্ন যেখানে হয়ে গেছে সব শেষ,
শুধু বাকি ছিল সেই গল্পের কিছু পাতা,
দূরত্ব মেপে দুজনেই আছি বেশ,
অন্তর কাঁদে, হৃদয়ের প্রাচীর শূন্য দিয়ে গাঁথা।
বহুদিন হাঁটা হয়নি একসাথে,
শেষ বিকেলের পড়ন্ত রোদের গায়ে
আমাদের স্মৃতি মুখোমুখি ফুটপাথে।
প্রশ্ন অনেক,
পাহাড় সমান বড়ো,
অধিকার নেই,
তুমিও কি তাই মনে করো?
স্বপ্ন যেখানে হয়ে গেছে সব শেষ,
শুধু বাকি ছিল সেই গল্পের কিছু পাতা,
দূরত্ব মেপে দুজনেই আছি বেশ,
অন্তর কাঁদে, হৃদয়ের প্রাচীর শূন্য দিয়ে গাঁথা।
Subscribe to:
Posts (Atom)