Saturday, July 4, 2026
প্রথম চুম্বনের জীবাশ্ম
ধুয়ে ফেলেছি, মুছে ফেলেছি সেই দাগ,
তবু ভালোবেসে মুছতে পারিনা জানো
তোমার রেখে যাওয়া পুরনো আঘাত।
যন্ত্রণা বলে কিছু নেই আর
সবই ভাবি এ মনের ভুল,
আলগা হাতের স্পর্শ লাগছে ভারী
তুমি কেন ছোঁয়ালে আঙুল?
তুমি সত্যি বলে দিলে মুখ ফস্কে
আমি মেনে নিলাম, জানি কিচ্ছু বলার নেই।
বিরক্তি লেগে থাকে ঠোঁটে,
তবু সব ছেড়ে আমি পড়ে আছি তোমাতেই।
কেউ নেই, কোনও অভিযোগ নেই আমার,
ধূসর রাত্রে কেঁদে ওঠা ভুলে গেছি সেই কবেই,
তুমি থেকে যেতে পারতে না হয়,
আমি তো রয়ে গেলাম তবুও সব মেনে এভাবেই।
তুমি কি চলে যেতে চাও? - গান
Friday, December 19, 2025
বিক্ষিপ্ত পাথর
ফেরার পথে মুছে যায় ধুলো,
এখানে হারিয়ে যাওয়া সহজ অনেক
চাঁদ ছুঁয়ে গেছে ঘুমন্ত বাড়ি গুলো।
Wednesday, July 9, 2025
প্রেমে পড়বে না জানি
খুব মন খারাপের ধাতে
আমি উঠে যাই হেঁটে
মেঘ গুনবো বলে।
সেখানে পাইনা তোমায়,
মুছে বৃষ্টি এক কোণায়
সমগ্র স্মৃতি ঘেঁটে
ফিরে আসি চলে।
এ শহরে দাও ডুব খানি,
প্রেমে পড়বে না জানি
তবুও পেন্সিলে আঁকিবুঁকি,
আমি মন কেমনে থাকি।
সময়ে ভেসে যায় স্মৃতি,
নিরাকার সে আকৃতি
বুকে জমে থাকা অনুভূতি,
সময় এখনও অনেক বাকি।
Saturday, June 14, 2025
কেন ঝিনুকে কাটলি পা?
আর হাওয়াতে ভাসালি মন?
সমুদ্রের উড়ে আসা বালি
Tuesday, March 11, 2025
কোনও অন্য এক সকাল
ঠোঁটে অন্য কোনও নাম,
বসন্ত বয়ে যায় শুধু বয়ে যায়
মৃত পলাশ খোঁজে রঙ।
যদি পাতা ঝরা কিছু গান,
সাথে সম্পর্কের আড়াল,
শেষ বিকেলের মেঘে রঙ খুঁজে পায়
সে রঙে নূতনের আহ্বান।
আমায় মুক্তি দাও
Monday, March 3, 2025
তুমি থেকে যেও
Friday, November 15, 2024
কোনও অন্য একদিন লিখবো তোমায় নিয়ে
Tuesday, November 5, 2024
অস্পষ্ট সময়
Monday, November 4, 2024
পাছে কেউ কিছু বলে
পিছনে লোকে কিছু বলবে ভেবে যারা এগোতে সাহস করে না, তারা আসলে আর কোনওদিনই এগোতে পারে না।
Friday, October 18, 2024
সময়ের জালে বন্দী
পড়ে আছে এক নিস্তব্ধ পাহাড়
আর সাদা মেঘে ঢাকা কিছু মুহূর্ত।
যেখানে তুমি গিয়ে বসেছিলে,
অন্য কেউ এসে বসবে।
যে আকাশে তুমি তারা গুনছো,
অন্য কেউ এসে গুনবে। আবার প্রথম থেকে।
যে মাঠে তুমি হাঁটছো শিশির ভেজা পায়ে
সেখানে হয়তো বিশাল কংক্রিট থাবা বসাবে।
তবুও তোমাকে হেঁটে যেতে হবে,
তবুও তোমাকে মেনে নিতে হবে,
এটাই তো সময়ের খেলা,
আর আমরা সবাই এই সময়ের জালে বন্দী।
ঝেড়ে ফেলো তোমার রাগ, দুঃখ, অভিমান,
পাহাড়ও তো ঝেড়ে ফেলে মেঘেদের গায়ে,
এখান থেকেই তো ফিরে আসা,
এখান থেকেই ফোটে নতুন আলো।
বয়ে যাক এ জীবন নদীর স্রোত বেয়ে,
যদি পারো, আরও কিছু মুহূর্ত ধরে আনো।
Thursday, September 26, 2024
এক আকাশের রাত (24/09/2024 - 1:17 AM)
ঘরবাড়ি ঘেরা এই পাহাড় মেঘে,
স্মৃতিতে তুমি জেগে আছো আজও
ফেলে আসা এক অস্থির আবেগে।
তোমার কথা মনে পড়ে আজও
সেই আমাদের এক আকাশের রাত,
শীতের ঘড়ি থমকে যায় হঠাৎ
তোমার পাশে আমার আঙ্গুল ছোঁয়া হাত।
কতো বছর জানো দেখিনি তোমায়
তারা খসে পড়ে স্বপ্নে তোমার আমার,
চাইতে গিয়েও ভুল করে ফেলি
তোমার তো এখন আলাদা সংসার।
কিছু কবিতা জমে থাক তবে
আমাদের সেই ধ্বংসস্তুপের প্রেমে,
আজ মনকেমনে ভিজে থাকি আমি
কতো বছরের ভুল থেকে আসি নেমে।
Tuesday, July 2, 2024
ফেসবুকে আলাপ - গান
ফেসবুকে আলাপ
হয়তো মনে রঙ লাগিয়ে
আমি কুপোকাত।
হয়তো ভেজা দিন
রামধনু রঙিন,
রোদ ছড়িয়ে একটু হাসি থাক।
হয়তো কোনও রাত
ফেসবুকে আলাপ
হয়তো মনে রঙ লাগিয়ে
আমি কুপোকাত।
সেই যে প্রথম দেখায়
সেলফি নেওয়া মন,
সেই আলোতে ভিজে
গেছি যে কখন,
কীভাবে সে প্রেমে পরে
আমি কুপোকাত!
হয়তো কোনও রাত
ফেসবুকে আলাপ
হয়তো মনে রঙ লাগিয়ে
আমি কুপোকাত!
সেই যে আমি কথা
দিয়েছি কবে,
সেই কথা কি রাখা
আদৌ হবে?
কীভাবে সে কথা ভেবে
আমি কুপোকাত!
হয়তো কোনও রাত
ফেসবুকে আলাপ
হয়তো মনে রঙ লাগিয়ে
আমি কুপোকাত।
হয়তো ভেজা দিন
রামধনু রঙিন,
রোদ ছড়িয়ে একটু হাসি থাক।
Friday, June 21, 2024
আদিম ধুলো
মন কেমনের বরফ গলে
অপেক্ষারা গল্প আঁকে।
এই আকাশে মিলিয়ে যাওয়ার
ইচ্ছেরা খুব বদমেজাজি,
মুক্তি ভেজা মেঘের ডানায়
হারিয়ে যেতে আমিও রাজি।
Tuesday, June 18, 2024
এই শহরের উল্কা ধুলো
মেঘের মায়ায় পড়বে খসে এই শহরের উল্কা ধুলো।
Monday, January 8, 2024
যে গল্পে তুমি - গান
সেখানে কেউ যায় না আর ফিরে,
সেখানে কেউ যায় না আর ফিরে,
নীল পাখি ফেরে রঙ মিছিলে...
Saturday, December 16, 2023
অদৃশ্য চুম্বন
তুমি নরম আঙুল হাতে ছোঁওয়ালে
রাত্রি মোছে বুকে ভীষণ কালো দাগ।
এখানে বেঁচে থাকে কিছু ক্ষত
আরও কিছু জমে কবিতার চাপা রাগ,
শেষ চিঠি হাতে সময় পালিয়ে যায়
অদৃশ্য চুম্বনে তোমার ঠোঁট ছোঁওয়ানোর দাগ।
Thursday, December 14, 2023
নিজেকে চেনার গল্প
নিজেকে চিনতে গিয়ে থমকে উঠি হঠাৎ, যেন কতকাল দেখা হয়নি নিজের সঙ্গে। বাক্য বিশেষ ক্ষয় হয়নি এ যাত্রায়, সেই সুবাদে স্বস্তি কিছুটা। আমরা ভুলে যাই কতো মানুষের সঙ্গে আমাদের শেষবার দেখা হয়ে গিয়েছে, সে হিসেব কি রাখি আদৌ? ফোনে কিংবা মেসেজে কতো বাক্য ছোড়াছুঁড়ি, কিন্তু সামনে থেকে দেখা আদৌ কোনোদিন হবে না। সময়ের কাঁটায় সবাই আমরা চলমান সিঁড়ির মতো উপরে উঠে চলেছি, আর একটু উঠলেই অদৃশ্য কোঠরে মিলিয়ে যাওয়ার নিয়ম। কেউ ফিরে তাকায় না, কেউ ফিরে আসে না এ চক্রব্যূহে। যতটা সামলে চলতে থাকি, তার অর্ধেকই বিপদসীমায় হাঁটি আমরা। কেউ জানে না কবে অবশেষ, তবুও সবাই ছুটছি। নিরন্তর এক ঘূর্ণি আমাদের গিলে ফেলছে প্রতিদিন, এরই মাঝে আমরা মনের কাছাকাছি কাউকে পেতে চাই। ভুলে যাই বারবার যে, এ জগতের মায়ায় কেউই কারোর না, সবাই নিজের মতো। প্রয়োজন ফুরোলে সবাই দূরবীনের ক্ষমতার বাইরে মিলিয়ে যায়, তবুও আমরা মিথ্যে মায়ায় জড়িয়ে পড়ি, হাবুডুবু খেয়ে বেঁচে থাকি এক অদৃশ্য ভাঁটার টানে। এখানেই আমাদের জন্ম আর মৃত্যুর মাঝের সময়টুকু কাটিয়ে উঠি, কি লেখা আছে পরবর্তীতে সে প্রশ্নে বিশাল বিশাল দাঁড়ি টেনে এগিয়ে যাই নিজেই। এভাবেও ভুলে থাকা যায়, এভাবেও হাত কেঁপে টাইপিং করা যায়। আসলে বালির ঘড়ি সময় মেপে রাখে, আমরা কেবল আলগা বালির শরীরে বয়ে যাই তার স্রোতে। বালির শেষ কণায় লেখা থাকে আমাদের সমস্ত ইতিহাস আর সময়ের গল্প।