Wednesday, May 23, 2018

নীরব প্রতিক্ষা

একজন নীরবে বাড়ে মনের গোপনে,
আঁচর কাটে কিছু অল্পবয়সী ঠিকানা
সে পথে প্রতিদিন পাল্টায় ধুলোর রঙ,
কি হবে মিথ্যে বলে, আমিও তো চাই।
বিরক্তির ভরবেগ বাড়ে অহেতুক আলাপে,
এড়িয়ে যাই অন্যায় এই আবদার এই মুহূর্ত,
সন্ধ্যার হাওয়া যদি তার নাম ধরে ডাকে,
ক্ষতি কি? আমি রাজি এই প্রহর গুনতে।
সিঁড়ি ভেঙে উঠে যাক তবে অভিমান
একা ছাদ বসে থাকে তাদের অপেক্ষায়,
কখন আসবে তুমি এ নীরব রাতের বুকে
আমিও জোনাকি সাজাই তোমার প্রতিক্ষায়।

No comments:

Post a Comment